শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কলেজ শিক্ষক হত্যায় জয়পুরহাটে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি::জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১৫ বছর আগের কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার(০৩ জুলাই) জয়পুরহাটের দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত আইনজীবী বদরুল হোদা জানান।

দণ্ডিতরা হলেন- আসাদুল, মজিবর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, আনিছুর, কালাম, খায়রুল, বাবু, সোহেল, মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল হক। এদের মশিউর ও আজিজুল ছাড়া সবাই পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ওই উপজেলার কাঁকড়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি পাইকরদরিয়া গ্রামে বিভিন্ন জিনিস স্টক করে ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।পথে কাঁকড়া ব্রিজের কাছে ব্যবসার টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামিরা বাবুকে গলায় রশি পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন।

এরপর তার লাশ নদীতে ফেলে তারা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category