কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানার নানি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নানী শাশুড়ি, যশোরের শার্শা উপজেলার সাত নম্বর কাইবা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক রাড়িপুকুর গ্রামের মরহুম আলহাজ্ব ডাক্তার রমজান আলী গাজীর স্ত্রী সাধনা বিবি (৮৩) বার্ধক্য জনিত কারণে বাঘা ছাড়া নিজে বাসভবনে বুধবার সকাল১০ ঘটিকায় ইন্তেকাল করেন, ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমার প্রথম নামাজে জানাজা জোহর নামাজ বাদ বাগআঁচড়া বাজার কেন্দ্রীয় মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, জানাযা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মরবার আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন যশোর ১ সংসদীয় আসনের (শার্শার) মাননীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাগআঁচড়া ও কাইবা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমার মেঝ পুত্র, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আলমগীর কবির বাবু, জানাজায় ইমামতি করেন, বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম, মরহুম গ্রামের বাড়ি রাড়ি পুকুরে আসোর নামাজ বাদ, পূর্ব পাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এখানে পরিবারের পক্ষে কথা বলেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র ডাঃ জাহাঙ্গীর আলম, এখানে জানাজা নামাজে ইমামতি করেন ইমাম মাওলানা শামসুজ্জামান, জানাজা শেষে মোহুমাদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে মরহুমা সাধনা বিবি ৭ কন্যা( ৩জন মৃত) ৪ পুত্র নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের এই মরহুমার মৃত্যুতে অনেকেই সব শক্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।