শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

কলারোয়ায় নৌকার সমর্থনে প্রথম নির্বাচনী জনসভায় বিজয়ের ডাক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮ Time View

কলারোয়া প্রতিনিধি:- কলারোয়ায় সাতক্ষীর-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের প্রথম নির্বাচনী জনসভা মঙ্গলবার সন্ধ্যায় কাজীরহাট হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দেশের উন্নয়ন,সমৃদ্ধির জন্য উপস্থিত জনতার মূল্যবান ভোট নৌকায় প্রদানের আহŸান জানান। জনসভায় স্বতন্ত্র প্রার্থী প্রধান শিক্ষক নুরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকা প্রতীকে সমর্থন দেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। সাবেক ইউপি সদস্য আবু সিদ্দিকের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী,মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী শাহাজাদা,লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম,দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে,যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান,কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ,সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম,মনিরুল ইসলাম,মনিরুল ইসলাম মনি,প্রধান শিক্ষক নুরুল ইসলাম,স আওয়ামী লীগ নেতা গাজী রবিউল ইসলাম,শফিকুল ইসলাম প্রমুখ। জনসভা সঞ্চালন করেন যুবলীগ নেতা শহীদ আলী ও মাসুমুজ্জামান মাসুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category