শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ ফলের দোকানে জরিমানা

আসাদ
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

সাতক্ষীরা জেলা প্রতিনিধি::সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের চৌ-রাস্তা মোড় সংলগ্ন ২টি ফলের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। (১৮ই মার্চ)মঙ্গলবার দুপুরে পৌর শহরের চৌরাস্তা রোড এলাকায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ফলের দোকানের মালিক ওসমান গনিকে ২০০০ টাকা এবং মনসুর আলীকে ২০০০ টাকা করে স্থানীয় পৌরসভা আইনে পৌরসভার নির্দেশনা না মানার কারণে মোট ৪ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি আব্দুল মান্নান, আইসিটি কর্মকর্তা মোতাহের হোসেন ও থানা পুলিশের এক ঝাঁক সদস্য প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও )জহুরুল ইসলাম বলেন, স্থানীয় পৌরসভা আইন ২০০৯ইং সালের ক এর ১০৯ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা অনুযায়ী ২টি ফলের দোকানে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category