রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কলারোয়ায় গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিনে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটার :: শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় প্রায় ৪ বছর কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৪৬ নেতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় কলারোয়ায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আনন্দ মিছিল বের করে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে মিথ্যা মামলায় জামিন লাভ করায় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কলারোয়া পৌর শহর। জননন্দিত জননেতা হাবিবসহ সকলের জামিনের খবরে কলারোয়ার সর্বত্র বইতে থাকে আনন্দের জোয়ার।

উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সরব পদচারণা কলারোয়া মিছিলের শহরে পরিনত হয়। আনন্দ মিছিল শেষে সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে নেতা-কর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা কাল্পনিক মামলায় স্বৈরাচারী সরকারের ফরমায়েসী রায়ের ধিক্কার জানানো হয়।

সেই সাথে কারাবন্দি থাকাকালীন বিনা চিকিৎসায় ৪নেতার করুণ মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের আগমনে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সার্বিক কার্যক্রম আরো বেশি গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, শওকত হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রওশন আলী, ডাক্তার আ.মজিদ, নুরুল ইসলাম, মো.রফিক, এম এ রব শাহিন, মীর রফিক, সাইফুল ইসলাম বাবু, আ. জলিল, কাজী সিরাজ, মহাসিন, আবু জাফর, শেখ ফরহাদ হোসেন তপু, বিএম পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা মোশাররফ হোসেন, মুসা কারীম, আবু সাঈদ, প্রভাষক আ.সালাম দিলু, দোয়েল, মোজাফফর হোসেন, সরোয়াজ খান, আলমগীর, ছাত্রদল নেতা শাহাজালাল সাজু, যুবদলের চঞ্চল, হাবিব, রিপন, কুদ্দুস, আলী হাসান প্রমুখ।
এদিকে, সন্ধ্যায় ছাত্রদলের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল কলারোয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন-পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রদল নেতা জিএম সোহেল, রাসেল, প্রিন্স, আবির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category