বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কর্মস্থলে যোগ না দেওয়া ১৮৭ কর্মকর্তা আর পুলিশ নাই তারা সন্ত্রাসী:স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

পাভেল ইসলাম মিমুল :: শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মস্থলে যোগ দেননি এমন ১৮৭ কর্মকর্তাকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে রাজশাহী-১ বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,পুলিশে এ পর্যন্ত ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীর নাই। আমি ধরে নিয়েছি তারা সন্ত্রাসী। তাদেরকে যদি পাওয়া যায় সরাসরি তাদের গ্রেফতার করা হবে। ক্রিমিনালের ক্ষেত্রে যে ধরনের আইন,তাদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে। এ বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য থাকলে সেটিও দেওয়ার আহ্বান জানান তিনি।

দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হয়েছে। এটার বিরুদ্ধে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাদের ক্ষেত্রে ডেফিনেটলি (অবশ্যই) একটা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না,এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। তবে গত ৫ আগস্টের পর যে অবস্থা ছিল সেটা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে, ইম্প্রুভ তো করেছে। তাদের ভিতর একটা ট্রমা কাজ করেছে। দুই/চার দিনে এটা কাটিয়ে উঠা কঠিন। তবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।

কৃষি খাতকে যান্ত্রিককরণ ও সারের দুর্নীতির বিষয়ে কৃষি উপদেষ্টা বলেন,কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়,সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই/একজনকে ইতোমধ্যে আইনের আওতায় নেওয়া হয়েছে।

পলাতক প্রভাবশালী নেতাদের অবস্থান সম্পর্কে জানাতে পারলে সাংবাদিকদের পুরস্কার দেয়ার কথাও জানান এ উপদেষ্টা।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সফরকারীরা প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে উপদেষ্টা পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি পরিদর্শন করেন।

এদিন র‌্যাব-৫ কার্যালয় ও বরেন্দ্র উন্নয়ন প্রকল্প কার্যালয়ও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category