বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

কক্সবাজার রামুতে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View
Oplus_131072

জামাল উদ্দীন::কক্সবাজারের রামুতে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের

ঘোনার পাড়ার মৃত ভোলা বড়ুয়ার ছেলে বোধন বড়ুয়া (৩৪) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার মুইং চা অং মার্মার ছেলে উসাই মং মার্মা (৪৩)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, বিকালে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকের চালান লেনদেন সংক্রান্ত সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category