বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কক্সবাজারে ইয়াবা-হেরোইন-নগদঅর্থসহ গাজীপুরের দুই নারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি::
কক্সবাজারের হিমছড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।

গ্রেফতাররা হলেন- মিনারা আক্তার (২৫), তিনি গাজীপুর

টঙ্গি পশ্চিম থানার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। অপরজন লায়লী (৩২)। তিনি একই এলাকার বাসিন্দা মো. আরিফের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক বিরোধী অভিযানে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category