শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার্থীর এর লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৯৬ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদী থেকে এক  এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায়   মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। 

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে  রহনপুর পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।এতে বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা,  রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী,সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর  আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর  ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭)  নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category