শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিজয়নগরে গাউছিয়া আজিজিয়া যুব কমিটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল মদনে ১১ বছর শিশুকে জোরপূর্বক ভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে বিজয়নগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং অটোরিক্সাসহ আটক-৩ তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু হায়দরগঞ্জ বাজারে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থায় স্বস্তিতে ব্যবসায়ীরা শান্তিগঞ্জ উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত ‎‎ফেইসবুকে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে গণধর্ষণ আটক-৩ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এবার চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবছর পাস করেছেন ৭০ দশমিক ৩২ শতাংশ।
যা গত বছর ছিলো ৭৪ দশমিক ৪৫ শতাংশ। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

আজ ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৮২টি কলেজ থেকে ১ লাখ ৬ হাজার ২৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন।

তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশ নেন। এই শিক্ষার্থীদের মধ্যে ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।এবার মোট ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা গত বছরের চেয়ে ৩৯৩০ জন বেশি। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩৩৯।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে বরাবরের মতো ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭৬৭ দশমিক ৭২ শতাংশ সেখানে ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। ৫ হাজার ৭৫৯ জন ছাত্রী যেখানে জিপিএ-৫ পেয়েছেন, সেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫১০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category