বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

এপিএতে পরবর্তী বছরের জন্য কর্মপরিকল্পনা থাকা উচিত – বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক :: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ)পরবর্তী বছরের জন্য কর্মপরিকল্পনা থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য সম্প্রসারণে এপিএ কার্যকরে কাজ করতে হবে। আমাদেরকে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ ভালো করতে হবে। তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, উদ্ভাবনী সেবাকে বাড়িয়ে তুলতে হবে। ‘

সোমবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ), ইনোভেশন শোকেসিং ২০২৪ এবং শুদ্ধাচার পুরষ্কার (২০২৩-২৪) প্রদান অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরও বলেন,’ ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সহায়ক হবে। দেশের চা শিল্পের উন্নয়নে ইনোভেশন দরকার হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন সফল করতে অর্থনৈতিক কূটনীতি সফল করতে নিজেদের কাজ করতে হবে। ‘

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের এবছরের ইনোভেশনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ‘সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম ‘প্রথম স্থান ও টিসিবি’র স্মার্ট বিপণন ব্যবস্থাপনা দ্বিতীয় স্থান এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অটোমেটিক পদ্ধতিতে রেকর্ডভুক্ত করনের ব্যবস্থা তৃতীয় স্থান লাভ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুস সালেহীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, অতি.সচিব নাভিদ শফিউল্লাহ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়াধীন দপ্তরগুলোর প্রধানগণ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category