সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ – টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান সাংবাদিক,জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করছেন। ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার উপজেলা হলরুমে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর,দিকনির্দেশনা দিয়ে থাকেন।সেই সাথে সকল প্রার্থীদের প্রতি আবেদন রাখেন,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই সকল জনপ্রতিনিধি,সাংবাদিকদের প্রতি সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল মালেক,উপজেলা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরশেদ আলী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পুরুষ মেম্বার,মহিলা মেম্বার, নাগরপুর প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সংস্থা,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্য বৃন্দ।