শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
তিস্তা নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ চর বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

সোমবার ০১ জুলাই বিকাল ৪ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ চর পানিবন্দি এলাকা পরিদর্শনকালে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপির প্রতিনিধি এরশাদুননবী নবীন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মামুনুর রশিদ,ইউপি সদস্য মিনহাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে খিতাবখাঁ চরে বানভাসি মানুষের মাঝেশুকনো খাবারচিড়া,মুড়ি, বিস্কুট,ওর স্যালাইন মোমবাতি, দিয়াসলাই, বিতরণ করেন।

এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার তীরবর্তী উপজেলার নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ২৫০ প্যাকেট শুকনো খাবার ও চিড়া,মুড়ি, বিস্কুট,ওর স্যালাইন মোমবাতি, দিয়াসলাই বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category