বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

উপজেলা প্রশাসনের নাকের ডগায় সরকারি খাস জমি বিক্রয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

শেখ মাহতাব হোসেন :: ডুমুরিয়ায় সরকারি ১নাম্বার( ক ) খতিয়ানের খাস জমি প্লোড আকারে বিক্রিয় করার অভিযোগ পাওয়া গেছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী মৌজার জেল নং ৩৩ এস এ খতিয়ান ১০৯ দাগ নং ১০০৮/১০০৯ ২একর ৪৩ শতাংশ জমি ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত্যু নরেন্দ্র নাথ দেবনাথের ছেলে অমল দেবনাথ ওরফে পনো তিনি সরকারি ক তফসিল জমি প্লোড আকারে ৩০/৩৫/হাজার টাকা করে খাস জমি বিক্রি করছেন।

আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন সরজমিনে গিয়ে দেখেন আক্তার হোসেন নামের জৈনক ব্যাক্তি জমি ক্রয় করেন ৭শতক,আবু বকর শেখ ১০শতক,আমজাদ হোসেন শেখ ৭শতক, মোঃ শরিফুল ইসলাম শেখ ৭শতক, মোঃ এমদাদ শেখ ১৫শতক, মোঃ এলাহী শেখ ১৫ শতক, আলামিন ৫শতক,পির মতি ৪শতক ও বামুন্দিয়া গ্রামের মিঠুন ১০শতক জমি ক্রয় করেছেন, খাস জমি ক্রয় করা ব্যাক্তিরা জানান তারা ৩শত টাকার স্ট্যাম্পে লিখিতভাবে জমি ক্রয় করে জমিতে ‌বাড়ী তৈরি করে দখল করে আছে।

এব্যাপারে খাস জমি বিক্রয় করা অমল দেবনাথ ওরফে পনো নিকট জানতে চাইলে তিনি ‌সত্যতা স্বীকার করেছেন। স্টাম্পের মাধ্যমে যাহারা জমি ক্রয় করেছেন। তারা জানান গত বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল ইসলাম ও শোভনা ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছেন। এবং সকল কাগজপত্র নিয়ে ‌রবিবার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য উপজেলা ভূমি কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারি ভিপি খাস জমি এভাবে বিক্রি করছেন, এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন যদি কেউ সরকারি ভিপি খাস জমি বিক্রয় করে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন বলেন আমি ‌সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে তদন্ত করে এসেছি, ভিপি খাস জমি তারা টাকা মাধ্যমে স্টাম্পের ক্রয় করে নিয়েছে। বিক্রি কারি অমল দেবনাথ ওরফে পনো কে খুজে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষ কাছে এলাকা বাসী দাবি জানান যারা জমিতে ঘর বাড়ি বেঁধে আছে তাদের কে ডিসি আর দেওয়ার জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানান।

উল্লেখ্য অমল দেবনাথ ভারতে পাড়ি দিবে বলে তার বাড়ি সহ তার সকল জমি বিক্রয় করছেন। এ তথ্য জায়িছেন গোনালী গ্রামের জনসাধারণ মানুষ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category