বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -৫ আহত-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১০৬ Time View

মোঃ খায়রুল বাশার(মিঠু)ঈশ্বরদী প্রতিনিধি ::পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছে এঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। ৪ঠা জুলাই (বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুর সুগার মিলের সামনে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ জনসহ মোট ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ নিহতরা হলেন, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আযমপুর গ্রামের মাসুম আলীর ছেলে সিফাত ইসলাম (১৬) শিশির মাহমুদ (১৫), শুমনের ছেলে নাঈম ইসলাম (১৬), বিজয় হোসেন (১৮), সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে শাওন (১৪)।

আহতরা হলেন, আযমপুর এলাকার জামাল হোসেনের ছেলে শহীদ (১৫) এবং জিহাদ হোসেন (১৭)। উন্নত চিকিৎসার জন্য আহট গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম শামীম জানান।

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার স্বজনদের কাছে দেওয়া হয়েছে বলে জানান পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জাহাঙ্গীর।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category