বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ইয়াবা সহ নরসিংদীর মাধবদীতে একজনকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ Time View

সফিকুল ইসলাম প্রধান:জেলা প্রতিনিধি:(নরসিংদী):-
নরসিংদী জেলার মাধবদী থানাধীন আনন্দী গ্রামের মৃত আঃ আউয়ালের পুত্র মোঃ ওয়াসিম ওরফে শিশু কে ১১০পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। ২০ ডিসেম্বর রাত ১০টার পর মাধবদী পৌরসভার আনন্দী চৌরাস্তা মোড় সংলগ্ন নতুন ব্রীজের উপর থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন,এস আই (নিরস্ত্র) মোঃ ফজলে রাব্বী মোল্লা সঙ্গীয় এস আই (নিরস্ত্র) মোঃ আরিফুর রহমান ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনোয়ার হোসেন মাধবদী থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি চলাকালীন সময়ে মাধবদীর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাধবদী নতুন ব্রীজের উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে। তখন ঘটনাস্থল থেকে পুলিশ মোঃ ওয়াসিম ওরফে শিশুকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।

মাদক সম্রাট মোঃ ওয়াসিম ওরফে শিশুর নামে ইতিপূর্বে মাধবদীতে নিয়মিত একাধিক মামলা সহ মাদক দ্রব্য আইনে বহু মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category