বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আ.লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

স ম জিয়াউর রহমান :: রাজধানীর রমনায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বলরাম পোদ্দারের পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলার মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন।

এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয় বলরাম পোদ্দারকে। এদিকে সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দারকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার কে আটক করে অবৈধ ইউনুস সরকার আইনের শাসনকে চ্যালেঞ্জ করেছেন।

বলরাম পোদ্দারের মতো সাহসী, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাকে আটক করে এ অবৈধ সরকার বুঝাতে চায়, তারা আইনের শাসন চায় না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category