বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

আশুলিয়ায় জুট ব্যবসাকে কেন্দ্র করে ৭ জনকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫ Time View

শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

রবিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে শ্রীপুর এলাকায় একটি গার্মেন্টসে জুট ব্যবসা করে আসছিল সায়েম নামের এক ব্যবসায়ী। পরে আজ সকালে তিনি জুট বের করতে গেলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় জুট ব্যবসা দখলের জন্য। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা ব্যবসায়ী সায়েমের প্রায় সাত জন কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ীর জুটের গাড়ি ইউপিজেড এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা আবারও জুটের গাড়ি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর এলাকায় হালিম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন,অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category