শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

আ’লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁওয়ে আ’লীগের ইউপি চেয়ারম্যান রইছউদ্দীনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (০১ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটাপীর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দেখতে আসা স্থানীয় এলাকাবাসি ও চেয়ারম্যানের স্বজনরা জানান, গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিল ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছউদ্দীন।

এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। চিৎকার করে রক্তাত্ত অবস্থায় লুটিয়ে পরলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category