সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

আমার ভাই মরলো কেন!প্রশাসন জবাব চাই শ্লোগানে উত্তাল গাইবান্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

আমার ভাই মরলো কেন!প্রশাসন জবাব চাই শ্লোগানে উত্তাল গাইবান্ধা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-সারা দেশের ন্যায় কোটা নিয়ে গাইবান্ধায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার সকালে কোটা বাতিল চাই শ্লোগানে সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করে শহরের ট্রাফিক মোড়,রেলগেটে এসে জমায়েত হয় এবং ঘন্টাব্যাপী ব্যস্ততম সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকে।

পরে গাইবান্ধা আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙ্গচুর শেষে কয়েকটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।এতে প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ অনেকেই আহত হন।

পরে জল কামানসহ পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে পুলিশ সদস্যও আহত হন।জানা যায়,বিক্ষোভ চলাকালে প্রায় ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হন। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

সাধারণ শিক্ষার্থীদের দাবি,কোটা চাই না,আমরা মেধা চাই।দ্রুত কোটা পদ্ধতি বাতিল করে মেধার গুরুত্ব দেয়া হোক।এতো কষ্ট করে পড়াশোনা করে যখন চাকুরির ক্ষেত্রে কোটার কাছে হেরে যাই!খুবই কষ্ট লাগে। আমরা কোটা চাই না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category