বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

আবার সাংবাদিক সহ ৯৪ জনের নামে থানায় মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁওয়ে আবার সাংবাদিক সহ ৯৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন সাজ্জাদ হোসেন শাহিন এক ব্যক্তি । ৩ নভেম্বর রোববার ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি । বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ।

মামলার আসামীরা হলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ওরফে স্বপন নেংড়া, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদার, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুনাম, জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান, সাংবাদিক আব্দুল লতিফ লিটু সহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয় ।

অভিযোগে জানা গেছে, আসামীগণ অস্ত্রে-সস্ত্রে সু-সজ্জিত হয়ে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন কর্মসূচী বানচাল করার জন্য ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, এলোপাথারি গুলি চালানো, ছুরি ও রড দিয়ে গুরুতর জখম করে ।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সাজ্জাদ হোসেন শাহিন নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ -১৫০ জনকে আসামি করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category