শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

কক্সবাজার প্রতিনিধি :: অবৈধ অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য খালেক ও দুই সহযোগীকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করছে র‌্যাব। রবিবার (৮ ডিসেম্বর) কক্সবাজারের সদর উপজেলার দক্ষিণ ডিকপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবদুল খালেককে (২৯) গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার লোকমান হাকিমের ছেলে।

এছাড়াও একই অভিযানে তার সহযোগী মহেশখালী উপজেলার রশিদ মিয়ার পুত্র আব্দুল্লাহ আল নোমান (২৫) ও দক্ষিণ ডিকপাড়ার অছিউর রহমানের পুত্র ছুরত আলমকে ((৫৭) গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে ৬টি দেশীয় তৈরী এলজি পিস্তল এবং ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা অস্ত্র কারবারী চক্রের সদস্য। মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্র এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করতো এবং পরবর্তীতে এ অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য।

গ্রেফতারকৃত খালেকের নামে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলা রয়েছে। নোমানের নামে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ছুরুত আলমের নামে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category