বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

আক্কেলপুরে প্রতারণা কালে র‍্যাবের হাতেই ভূয়া দুই র‌্যাব সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬৯ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাটে র‌্যারে পরিচয় দিয়ে প্রতারনাকালে প্রতারক চক্রের মূল হোতা সহ দুইজনকে আটক করেছে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

শনিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাষ্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভূয়া র‌্যাব সদস্য তরিকুল ইসলাম সোহাগ নাটরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে ও তার সহযোগী নাঈম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চোকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

রবিবার সন্ধায় সিপিসি-৩,র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্প কমান্ডার জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার জনৈক আজিজুলের নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে ১২ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার চুক্তিবদ্ধ হয়।

পরে পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার টাকা দাবী করলে আজিজুলের মনে সন্দেহ হয়। এসময় ওই এলাকায় র‌্যাবের একটি টহল গাড়ি দেখে সে বিষয়টি তাদের অবগত করলে তাদের আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের নিকট থাকা মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি র‌্যাবের কটি ও নগদ ৮,২৫০ টাকা উদ্ধার করে।

আটককৃত তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পে সদস্য এবং নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়কের পরিচয়ে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের নিকট চাকুরী দেয়ার নামে র্দীঘদিন ধরে প্রতারণা করে আসছে বলেও র‌্যাব জানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category