বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

আক্কেলপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়কারীকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৫ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি :: পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়কারীকে জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে কোরবানী পশুর হাটে ঈদকে সামনে রেখে গবাদিপশু কেনাবেচায় হাসিলের মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে আদায়কারীকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টায় আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে কোরবানীর পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিলের মূল্য তালিকা না থাকায় একেক ক্রেতার কাছে একেক হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মোঃ রাশেদুল ইসলাম রাজার পক্ষে আদায়কারী রানাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ ১০,০০০ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, গতকাল মঙ্গলবার (১১ জুন) উপজেলা আইন শৃঙ্খলা মিটিংএ আলোচনা সাপেক্ষে সর্ব্বসম্মিতক্রমে সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার প্রতিটি কোরবানী পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিলের মূল্য তালিকা রাখতে হবে। কিন্ত আজ বুধবার মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ কোরবানীর পশুর হাটে কোন মূল্যতালিকা ছিল না।

গবাদিপশু কেনাবেচায় সরকারি রেট প্রতিটি গরুর ৫৫০ টাকা ও ছাগলের ২৭৫টাকা করে হাসিল (কর) নির্ধারণ ছিল কিন্তু আদায়কারীরা অতিরিক্ত হাসিল আদায় করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদায়কারীকে নগদ অর্থদণ্ড ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category