বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

আক্কেলপুরে আ”লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৩ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি::বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৬জুন) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে তুলশী গঙ্গা নদীর ধারে বনজ-ফলজ ও ঔষধি অর্জুন, আকাশ মুনি, কৃষ্ণচুড়া, মেহগনি, জারুল, আমলকী, হরিতকি, বহেরা এবং আমসহ বিভিন্ন প্রজাতির ২০০ টি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

বৃক্ষরোপণ কালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন, ‘বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপপ্রবাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিজগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং প্রাচীন সংগঠন। বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category