সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

আইসিটি বিভাগের ছয় কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫০ Time View

বিশেষ প্রতিনিধি::তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব-স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশনা প্রদান করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্যপ্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

যে সকল কর্মকর্তাকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে তারা হলেন:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মোঃ. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।

স্বাক্ষরিত পত্রে প্রতিষ্ঠান দুটির উল্লেখিত ছয় কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন হতে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category