শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

মোহাম্মদ আবু নাছের :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু নাছের সোহাগ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছাবিদ বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার এলাকার নোয়াব আলী নতুন বাড়ির নোয়াব আলীর ছেলে। সে ৩ সন্তানের জনক ছিল।  

নিহতের মামা তানভীর জানান, নিহত সোহাগ তার দূর সম্পর্কের ভাগনে হয়। সে রাতে আমার ঘরে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) মেরামতের কাজ করছিল। সেসময় আইপিএসের পাওয়ার বন্ধ না করায় অসাবধানতাবশত আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category