বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ):- নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-১( সাপাহার,পোরশা,নিয়ামতপুর)আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নিজ উদ্যোগে সকল প্রকার নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।এসময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলো কে শুক্রবার সকালে জামায়াতের মনোনীত প্রার্থী নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানের তার নির্বাচনি ব্যানার-পোস্টার নিজের হাতে খুলে অপসারণ শুরু করেন।

এসময় নির্বাচনের তফসিল কে স্বাগত জানিয়ে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন,‘আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী।সুষ্ঠু,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণ বিধি মেনে আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে।নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী।

‎এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আমির আব্দুল খায়ের তরুন,সেক্রেটারী মাসুদ রানা,সহকর্ম পরিষদ সদস্য সংগঠনটির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category