বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

অস্ত্র গুলি ও মাদক উদ্ধার বেনাপোলের তিনজনের ১৭ বছর করে সাজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি::যশোরে অস্ত্র ও মাদকসহ আটক তিন যুবকের ১৭ বছর করে সাজা প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার২৪ অক্টোবর স্পেশাল ট্রাইব্যুনাল ৮ এর বিচারক সুরাইয়া সাহাব এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন,যশোরের শার্শা উপজেলা বেনাপোল পোর্ট থানা সরবাংহুদাগ্রামের ঈদগাহ পাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল ও সরবাংহুদা খাসপাড়ার শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম। বুধবার আলমগীর ও আনারুলের উপস্থিতিতে এ সাজা প্রদান করে দুই আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিজিবির কাছে খবর আসে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদক নিয়ে একদল যুবক বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবর একটি টিম মেইন পিলারের একটু দূরে ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে ওৎ পেতে থাকে। তিনটার দিকে তিনজনকে তিনটি বস্তা নিয়ে পশ্চিম দিক থেকে আসতে দেখে তারা। এসময় বিজিবির সন্দেহ হয়। তাদেরকে থামতে বললে পালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি সদস্যরা তিনজনতে আটক করেন।

পরে তাদের তল্লাশ করা হলে আলমগীর হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনারুলের বস্তা থেকে আট কেজি ও সাজজুলের বস্তা থেকে আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এই সাজা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category