অসহায় পরিবারের জমির ফসল নেওয়ার চেষ্টা ছাত্রদল নেতা রাকিব হাসানের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক,জাতীয় দৈনিক শেষ সংবাদ:-নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের রামসিদ্ধ গ্রামে এক অসহায় পরিবারের জমির ফসল জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনার সময় পরিবারটির সদস্যরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
ভুক্তভোগী পরিবার জানান,দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে একটি প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ চলছিল।বৃহস্পতিবার দুপুরে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমির ফসল নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন।এ সময় উপস্থিত সাংবাদিকরা ঘটনাটি নথিভুক্ত করতে গেলে তাদেরও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
সাংবাদিকদের উদ্দেশে বলা হয়-“আমার অনুমতি ছাড়া প্রশাসনের আসামি ধরার ক্ষমতা নেই।
ভুক্তভোগীদের দাবি,ঘটনাস্থলে শারীরিকভাবে ক্ষতি করারও চেষ্টা করা হয় এবং পালিয়ে যাওয়ার সময় ভবিষ্যতে‘দূর করে দেওয়া হবে’বলে হুমকি দেওয়া হয়।
ঘটনায় আটপাড়া তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব হাসানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতা রাহাত ও মারুফ বলেন-“অসহায় পরিবারের ফসল লুটের চেষ্টা ও সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি-এটি সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড।এতে ছাত্রদল বা বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী আরও বলেন-“যে-ই হোক, অপরাধীকে ছাড় দেওয়া হবে না।আমার দলের হলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন,“দিনদুপুরে এমন দুঃসাহসী কর্মকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে।এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার।