শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

অভিযোগের ৮ দিনের মাথায় সমাধান দিলেন –জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৩ জন ভূমিহীনকে সরকারের দেয়া ১ একর ২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় ঐ ৩ জন ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ বরাবর, একটি লিখিত অভিযোগ দিলে ৮ দিনের মাথায় বিষয়টি সমাধান করে দেন লিগ্যাল এইড জেলা অফিসার সিনিয়র সহকারী জজ হুমায়ুন কবীর ।

ভুক্তভোগী ঐ ৩ জন হলেন– হরিপুর উপজেলার মোড়াধাক এলাকার মৃত নিয়াজ উদ্দীনের ছেলে মজিবর রহমান, বোনবাড়ী ডাঙ্গী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম ও শতিকাটা বন্দর এলাকার মৃত সোহরাব আলীর ছেলে সাজেমান। জানা যায়, ১৯৮৯ সালে সরকারের নিয়ম মেনে ৯৯ বছরের জন্য লীজ নিয়ে প্রতি বছর সরকারকে খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছেন হরিপুর উপজেলার মজিবর রহমান, নজরুল ইসলাম ও সাজেমান ।

যেখানে ঐ ৩ জন ব্যক্তি ফসল আবাদ করে আসছে । চলতি বছরের ৮ আগস্ট স্থানীয় ইউনুস, আজিজ ও মোস্তফার নেতৃত্বে কয়েজন এসে গায়ের জোরে সরকার থেকে দেয়া ঐ জমিতে জোর করে ধান লাগিয়ে দেয় । এ সময় বাধা দিতে গেলে তারা মারপিট করেন ।

গুরুতর জখম করেন ভুক্তভোগীর পরিবারের লোকজনদের । সেই সঙ্গে তাদের মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মজিবর রহমান, নজরুল ইসলাম ও সাজেমান । তবে বিষয়টির কোন সমাধান না পেয়ে অবশেষে চলতি বছরের ১৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ হুমায়ুন কবীরের কাছে একটি লিখিত অভিযোগ দেন ঐ ৩ জন ভুক্তভোগী ।

অবশেষে অভিযোগের ৮ দিনের মাথায় সুষ্ঠু বিচার পেয়ে খুশি ভুক্তভোগীরা । ভুক্তভোগীরা বলেন, সরকারি সকল নিয়ম মেনে আমরা আমাদের সেই জমিতে আবাদ করে আসছি । সেখানে গায়ের জোর খাটিয়ে ইউনুস, আজিজ ও মোস্তফার নেতৃত্বে কয়েজন এসে আমাদের জমি দখল করে । আমরা বিষয়টি নিয়ে মামলা করেছিলাম কিন্তু আসামিরা জামিন নিয়ে নেয় ।

কোন উপায় না পেয়ে আমরা চলতি বছরের অক্টোবর মাসে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেই । তিনি ৮ দিনের মাথায় অভিযুক্ত ওই ব্যক্তিদের ডেকে এনে শুনানীর মাধ্যমে আমাদের জমি হরিপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে বুঝিয়ে দেবার নির্দেশ দেন । ভুক্তভোগী মজিবর রহমান বলেন, বেশ কিছুদিন ধরেই এগুলো নিয়ে অনেক ঝামেলায় ছিলাম ।

পরে লিগ্যাল এইড অফিসারের কাছে অভিযোগ করেছি । ভাবছিলাম টাকা ছাড়া কাজ হবে না । তবে এখানে আসার পর দেখলাম পুরাটাই উল্টো । বিনা পয়সায় অভিযোগ করার ৮ দিনের মধ্যে আমাদের জমি আবারো আমাদের বুঝিয়ে দিলেন । ধন্যবাদ জানাই লিগ্যাল এইড অফিসারকে । ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ হুমায়ুন কবীর বলেন, জমির কাগজ যার হবে জমি সেই পাবে ।

অন্যায় করে কেউ কারো জমি দখল করে রাখবে তার সুযোগ নেই । আমার এখানে অভিযোগ ছিলো । আমি ২ পক্ষকে ডেকে এনেছি। তাদের কথা শুনেছি, সেই সঙ্গে সকল কাগজ দেখেছি । জমিগুলো মজিবর রহমান, নজরুল ইসলাম ও সাজেমান দীর্ঘদিন ধরে আবাদ করে আসছেন সকল নিয়ম মেনেই । তাই হরিপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে তাদের জমি বুঝিয়ে দেবার নির্দেশ দিয়েছি ।

এরপরেও যদি কোন সমস্যার সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তিনি আরও বলেন, আমি এই চেয়ারে বসেছি মানুষের সেবা করার জন্য । মানুষের সেবা করাই আমার কাজ ।

এখানে নিয়ম মেনেই কার্যকলাপ চলবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category