শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

অপারেশন ডেভিল হান্ট অভিযানে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮০ Time View
Oplus_131072

তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ:: অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধানকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে ।

আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।

আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়াও তিনি অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’এর অন্যতম সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন।

এছাড়াও তিনি ‘জয় বাংলা জুম ব্রিগেড’ এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এই কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখার পর তাকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category