মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

অন্তর্বর্তী সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করলে তাদের আবারও পতন হবে – মুনতাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি : যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করছেন তাদেরও স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত পতন হবে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে তিনি এই কথা বলেন। মুনতাজুল ইসলাম গনঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় নিবন্ধন পেয়েছেন। তার নিজ এলাকায় আগমন উপলক্ষে আনন্দর‍্যালী ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।

মনতাজুল ইসলাম আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুনদের বাংলাদেশ। তরুনদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

আনন্দর‍্যালী ও গনসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ নেতৃবৃন্দ। উজজেলা চত্বরে বক্তব্য শেষে পৌর সদরের প্রধান প্রধান সড়কে র‍্যালীটি প্রদক্ষিন করেন ও আবার উপজেলা চত্বরে এসে শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category